শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

আগামীকাল মঙ্গলবার রাত থেকেই গ্যাস–বিদ্যুতের চলমান সংকট কাটানোর উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক। বিস্তারিত পড়ুন...
বিদ্যালয়ের পাশেই সহপাঠীর বাড়ি। গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যায় সাত বছরের শিশুটি। তবে সহপাঠীর বাবা জামিনুর ইসলাম (৩২) ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তিনি। বিস্তারিত পড়ুন...
বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে মিয়ানমারে, যার মধ্যে রয়েছে টিন, সোনা, ‘স্বর্গের পাথর’ ও ভারী বিরল মৃত্তিকা। মূল্যবান এসব সম্পদের বড় অংশ উত্তোলন করা হচ্ছে দেশটির সংঘাতপূর্ণ এলাকায়। এসব এলাকার নিয়ন্ত্রণ মিয়ানমারের সামরিক বাহিনী এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বারবার বদল হচ্ছে। বিস্তারিত পড়ুন...
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলে ৯ দল। পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান ঠিক ৯ নম্বরেই। আগেই ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাওয়া দলটির ঘাড়ে এবার পয়েন্ট কর্তনের কোপ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। বিস্তারিত পড়ুন...
বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যাঁদের বয়সের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে। তবে বয়সের এই ফারাক তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি; বরং ভালোবাসা ও বোঝাপড়ার সঙ্গে তাঁরা দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বিস্তারিত পড়ুন...