মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ৬ মার্চ থেকে সরকার তেল কেনায় সীমা বেঁধে দেয়। পরে ফিলিং স্টেশন ও পরিবহন মালিকদের চাপ এবং ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ শনিবার জরুরি বৈঠকে সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল রোববার সকালে আনুষ্ঠানিক ঘোষণার কথা রয়েছে।