রাজিউর রহমান ও রাজিব মিনা
রাজিউর রহমান ও রাজিব মিনা

ডিএনসির কর্মকর্তাদের সংগঠনের সভাপতি রাজিউর, সাধারণ সম্পাদক মিনা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএনসিএসএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা ভোট দেন। অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর ও মো. আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ নির্বাচন হন।

প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোসা. সুমি খাতুন, আইনবিষয়ক সম্পাদক পদে মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলাবিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হন।