নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে রাজধানীর সোবহানবাগে
নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে রাজধানীর সোবহানবাগে

‘স্বপ্ন’ এখন সোবহানবাগে

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন রাজধানীর সোবহানবাগে। গতকাল বুধবার (৩১ মে) বেলা ১১টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

নতুন আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মানামা ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরারুল হক, উপব্যবস্থাপনা পরিচালক আহাসানুল হক, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, স্বপ্নের  হেড অব ইনভেনটরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, স্বপ্নের বিজনেস এক্সপ্যানশন মোহাম্মদ  জহিরুল ইসলাম এবং স্বপ্নের রিজিওনাল হেড অব অপারেশনস আশরাফুল ইসলামসহ অনেকে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। সোবহানবাগের নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। বিজ্ঞপ্তি