
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সাহায্যার্থে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার জন্য একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।