সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আওয়ামী লীগের সামনে চারটি পথ, বেছে নেবে কোনটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এমন এক সময়ে এসেছে, যখন দলটি গভীর সংকটের মধ্যে রয়েছে। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকা দলটি আজ ক্ষমতার বাইরে, সাংগঠনিকভাবে বিপর্যস্ত, কার্যক্রম নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মুখে। শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে, আত্মগোপনে কিংবা দেশের বাইরে। বিস্তারিত পড়ুন...

গ্রুপ-সেরা আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ হতে পারে কারা

এক ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে

অস্ট্রিয়াকে হারিয়ে আগেই শেষ ৩২-এর টিকিট কেটে ফেলেছিল আর্জেন্টিনা। অপেক্ষা ছিল কেবল গ্রুপ-সেরা হওয়ার সমীকরণটি মেলানোর। শেষ পর্যন্ত সেটিও মিলে গেছে। একই গ্রুপের অন্য ম্যাচে আজ আলজেরিয়ার কাছে জর্ডান হেরে যাওয়ায় ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। বিস্তারিত পড়ুন...

ধানমন্ডি ৩২ নম্বরে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর, জামায়াত নেতা বললেন ‘ভুল-বোঝাবুঝি’

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে আজ মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর সমাবেশের সময় হামলার শিকার হন কয়েকজন সংবাদকর্মী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার হয়েছেন এক সংবাদকর্মী। তিনি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর একদল নেতা-কর্মী তাঁর ওপর হামলা চালান। জামায়াতের এক নেতা বলেছেন, ‘ভুল-বোঝাবুঝি’ থেকে ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়ুন...

ইরানের সঙ্গে আলোচনায় কেন বাধা হচ্ছেন ট্রাম্প, ভ্যান্সকে কি তিনি ব্যর্থ করে দিতে চান

ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প ফক্স নিউজের এক সাংবাদিককে বলেন, ইরানিরা যদি হরমুজ প্রণালি বন্ধ করে দেন, তাহলে ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে আসা আলোচকেরা আর কখনো নিজেদের দেশে ফিরতে পারবেন না। প্রকৃতপক্ষে তখন ফিরে যাওয়ার মতো কোনো দেশই তাঁদের থাকবে না। বিস্তারিত পড়ুন...

জাহাজের মালপত্র কম দামে কিনতে পারবেন যে মার্কেট থেকে

একেকটা জিনিসের সঙ্গে একেকটা সমুদ্রযাত্রার গল্প জড়িয়ে থাকে

বিশাল একটি জাহাজের স্টিয়ারিং। পাশেই পুরোনো দিনের টেলিফোন। একটু দূরে ঝুলছে বিদেশি ঝাড়বাতি। দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা কাঠের আলমারি। এক দোকান থেকে আরেক দোকানে যেতে যেতে মনে হয়, যেন এক বিশাল জাহাজের ভেতর হাঁটছি। বিস্তারিত পড়ুন...