নিহত মার্জিয়া কান্তা
নিহত মার্জিয়া কান্তা

কুয়াকাটায় হত্যা: সাগরে লাশ, তারপরেও সাজা

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর মার্জিয়া কান্তাকে পটুয়াখালীর কুয়াকাটায় একটি হোটেলকক্ষে শ্বাসরোধে হত্যা করেন স্বামী শহিদুল ইসলাম। ভারতে সড়ক দুর্ঘটনার মিথ্যা খবর রটিয়েছিলেন তিনি। পারিবারিক কলহ ও একাধিক সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হোটেল কর্তৃপক্ষ লাশ সাগরে ফেলে দেয়। লাশ উদ্ধার না হলেও প্রযুক্তিগত প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে ২০২১ সালে আদালত শহিদুলকে আমৃত্যু ও সহযোগী মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।