সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৭ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন, ১৩ মিশনপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়

আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় ঘটনায় ১৩টি বিদেশি মিশনপ্রধানকে ডেকে কথা বলার পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
ছবি: তানভীর আহাম্মেদ

আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২টি বিদেশি মিশন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে যৌথ বিবৃতি দিয়েছিল, তাতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করা হয়েছে বলে মনে করছে সরকার। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রসহ ১৩টি মিশনের রাষ্ট্রদূতদের ডেকে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ বিষয়ে জানান। বিস্তারিত পড়ুন:

ডেঙ্গু: মেয়েকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে বিতণ্ডায় বাবা গ্রেপ্তার, দিশাহারা পরিবার

হাসপাতালে বিতণ্ডায় জড়িয়ে বাবা হাবিবুর রহমান এখন থানা–হাজতে বন্দী, আদিবাকে তাই বাসায় এনে এক চিকিৎসককে দিয়ে স্যালাইন লাগিয়েছেন তার মা

ছয় দিন ধরে ডেঙ্গুতে ভোগা সাত বছরের আদিবার অবস্থা রাতে খারাপ হলে ভোরে মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বাবা হাবিবুর রহমান। কিন্তু হাসপাতালে শয্যা খালি নেই জানিয়ে চিকিৎসক তাঁদের ফিরিয়ে দিতে চাইলে কথা–কাটাকাটির একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই বাবা। পরে ওই বাবাকে পুলিশে দিয়ে তাঁর বিরুদ্ধে মারধরের মামলা করেছেন হাসপাতালের একজন চিকিৎসক। এখন ঢাকার মুগদা থানা–হাজতে বন্দী হাবিবুর রহমান। বিস্তারিত পড়ুন:

আওয়ামী লীগের উপকমিটিতে পিএসসির সদস্য অধ্যাপক দেলোয়ার

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন আওয়ামী লীগের আন্তর্জাতিক–বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন। সাংবিধানিক পদে থেকেও দেলোয়ার হোসেনের রাজনৈতিক দলের কমিটির সদস্য হওয়া নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এর মধ্য দিয়ে পিএসসির সদস্য হিসেবে নেওয়া শপথের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে চাকরির বিধিবিধান বিশেষজ্ঞরা মনে করছেন। বিস্তারিত পড়ুন:

টিভি উপস্থাপিকার সঙ্গে সম্পর্কের জেরে কি পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হলো কিন গ্যাংকে

চীনের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

কিন গ্যাং—চীনের রাজনীতিতে উদীয়মান এক নক্ষত্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী, সি চিন পিং সরকারের প্রভাবশালী একজন ব্যক্তি তিনি। কিন্তু বছর না ঘুরতেই সেই উদীয়মান নক্ষত্র যেন আকাশ থেকে খসে পড়েছে। গত মঙ্গলবার তাঁকে সরিয়ে দিয়ে ওয়াং ই-কে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি এত দিন চীনের শীর্ষ কূটনীতিকের দায়িত্ব পালন করছিলেন। বিস্তারিত পড়ুন:

এসএসসির ফল শুক্রবার, যেভাবে জানবে শিক্ষার্থীরা

এসএসসি পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে পারবে, তা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিস্তারিত পড়ুন: