খুলনার দুই বন্ধু হাসিব মৃধা ও মো. সোহেল একদিন হঠাৎ উধাও হন। তিন দিন পর সোহেল ফিরলেও হাসিবের খোঁজ মেলেনি। সোহেল হাসিবের পরিবারকে ঢাকায় কাজের মিথ্যা গল্প ফাঁদলেও, ২৩ সেপ্টেম্বর খুলনার রূপসা নদীতে এক যুবকের লাশ উদ্ধার হয়। পরে পিবিআইয়ের তদন্তে হাসিবের মা ট্যাটু দেখে লাশ শনাক্ত করেন। সন্দেহের তীর যায় সোহেলের দিকে। গ্রেপ্তার হয়ে রিমান্ডে সোহেল স্বীকার করেন, ২১ সেপ্টেম্বর নেশা নিয়ে ঝগড়ায় হাসিবকে মেরে নদীতে ফেলে দেন।