শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিয়োগ বাতিল

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে কী কারণে মো. ফারুকের নিয়োগ বাতিল করা হয়েছে, তা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২১৮ (২) অনুযায়ী শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োজিত মো. ফারুকের নিয়োগ বাতিল করা হয়েছে। ২৫ এপ্রিল থেকে এই আদেশ কার্যকর হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ২১ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে।