শুভ সকাল। আজ ১১ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ।
বিস্তারিত পড়ুন...
মাঝেমধ্যেই তেহরানের আকাশে উড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জঙ্গিবিমান। সেগুলো থেকে ফেলা হচ্ছে বোমা, ক্ষেপণাস্ত্র। বিভিন্ন স্থাপনায় এসব পড়ে আগুন জ্বলছে, আকাশে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। তবে তারপরেও আতঙ্কিত নন তেহরানবাসী। তাঁরা এই যুদ্ধকে জীবনের যুদ্ধ মনে করছেন। অন্যায় এই হামলার সমুচিত জবাব দিতে চান তাঁরা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ১১তম দিনে দেশটির রাজধানীর অবস্থা এবং সেখানকার বাসিন্দাদের মনোভাব নিয়ে এসব কথা জানিয়েছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিক গাজী আবদুর রশিদ। বিস্তারিত পড়ুন...
সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবী, ইরানসহ বিভিন্ন দেশের তেল কূপ কিংবা শোধনাগার ধ্বংস হলে কীভাবে পরিবহন ব্যবস্থা থেকে শিল্প খাত ক্ষতির মুখে পড়বে, কীভাবে বহু লোক চাকরি হারাবে, কীভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গরিব মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে—এইসব নিয়ে চায়ের দোকান থেকে টক শো—সবখানে আলোচনা হচ্ছে। তাদের সেসব আলোচনা দেখে সেই বিজ্ঞাপনের কথা মনে পড়ছে। মনে পড়ছে কবিরাজের সংলাপ, ‘আসল কথাডা কেউ কইলেন না!’
বিস্তারিত পড়ুন...
ইতিহাস বললে যতটা লম্বা সময়ের মনে হয়, টি-টুয়েন্টির বয়স ততটা নয়। এই শতাব্দীতে ক্রিকেটের আন্তর্জাতিক ক্যালেন্ডারে উদয় হওয়া খেলাটি মাত্রই ২১ বছর বয়সী। তবে অন্য দুই সংস্করণের তুলনায় ওভার কম আর দল অনেক গুণ বেশি বলে খেলা চলে হরদম। টি-টুয়েন্টি বিশ্বকাপও যেমন এবার দেখে ফেলল দশম আসর।
বিস্তারিত পড়ুন...
গত ২৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’। সমালোচকদের কাছ থেকে বিশেষ পাত্তা না পেলেও সাধারণ দর্শকেরা ভালোই পছন্দ করেছেন সিনেমাটি। এখন বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে রয়েছে ‘অ্যাকিউজড’।
বিস্তারিত পড়ুন...