মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন আবার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। আগামীকাল মঙ্গলবার দুই দিনব্যাপী এ বৈঠক ঢাকায় শুরু হচ্ছে। দুই দেশ একমত হলে আগামী মাস থেকেই আন্তদেশীয় তিনটি ট্রেন চালুর সম্ভাবনা আছে।