সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ এই ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চিকিৎসক সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সেন্ট্রাল হাসপাতালের মামলা

চিকিৎসক সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানিস্যুট মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আজ বৃহস্পতিবার এই মামলা করেছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের সচিব দিদারুল ইসলাম। বিস্তারিত পড়ুন:

সৌদি দূতাবাসে আশ্রিত নারীদের ধর্ষণে চাকরি গেল উপসচিবের

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে নির্যাতনের শিকার নারীদের রাখা হতো দূতাবাসের সেফহোমে। দূতাবাসের কাউন্সেলর হিসেবে সেই নারীদের অপ্রয়োজনে ডেকে পাঠাতেন। একান্ত সাক্ষাৎকারের নামে তাঁদের অশ্লীল প্রশ্ন করতেন। বিভিন্নভাবে হেনস্তা এবং ধর্ষণও করেছেন। এসব গুরুতর অভিযোগ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সেলর মেহেদী হাসানের বিরুদ্ধে। তিনি সরকারের একজন উপসচিব। বিসিএস ২১তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বিস্তারিত পড়ুন:

ভাগনারপ্রধান প্রিগোশিন এখনো রাশিয়ায়: লুকাশেঙ্কো

ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন এখনো রাশিয়ায় রয়েছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কা। গত মাসের শেষের দিকে রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রিগোশিন। এরপর ক্রেমলিনের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী ভাগনারপ্রধানের বেলারুশ যাওয়ার কথা ছিল। একই সমঝোতার অধীনে ভাগনারের সেনাদেরও রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার কথা। বিস্তারিত পড়ুন:

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল

চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল বিদায় জানিয়ে দিলেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।বিস্তারিত পড়ুন:

তামিমের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি: ‘নিজে থেকে করেছে, এরপর কাঁদছে কেন’

তামিম ইকবালের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান

তামিম ইকবালের অবসরের পেছনে তাঁর কথার কোনো প্রভাব থাকতে পারে, সেটি বিশ্বাস করেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে তামিম কেন কেঁদেছেন, সেটিও বুঝতে পারছেন না তিনি। তামিমের আচমকা অবসর প্রসঙ্গে আগে থেকে কিছু জানেন না বলেও দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিস্তারিত পড়ুন: