
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। শেখ আব্দুর রশীদ প্রথম আলোকে বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন, যা নির্বাচনের কারণে গৃহীত হয়নি। গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে গত ১৪ অক্টোবর থেকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছিল।