শুভ সকাল। আজ ৫ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সোমবার থেকে দেশজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এ বৃষ্টি দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে চলতে পারে বলে জানানো হয়েছে আজ শনিবার। কালবৈশাখীর এ সময় নিজেদের সুরক্ষার জন্য সতর্কও করে দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তাঁরা বলেছেন, কয়েক দিনের বৃষ্টির পর তাপপ্রবাহ কমে যেতে পারে। তবে আজ তাপপ্রবাহ কমছে না। বিস্তারিত পড়ুন...
পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রায় ছয় মাস পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণবিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য জানিয়েছে।
বিস্তারিত পড়ুন...
চাকরিপ্রত্যাশীদের কাছে এখন অন্যতম আকর্ষণের নাম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা ৩০ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পান। ক্ষেত্রবিশেষে এই বয়স ৩২ বছর। কিন্তু এই পরীক্ষায় কোন বয়সের প্রার্থীরা বেশি পাস করে চাকরির সুপারিশপ্রাপ্ত হচ্ছেন? বিস্তারিত পড়ুন...
মাসখানেক আগে প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সংবাদ ছাপা হয়। সেখানে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন উল্লেখ করে বলা হয়, তৃতীয় শ্রেণির ৭৬ ও চতুর্থ শ্রেণির ৭০ শতাংশ শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারছে না। বিস্তারিত পড়ুন...
নরেন্দ্র মোদি রেকর্ড তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে আগামী জুনে। এক দশক ধরে ক্ষমতায় থাকা এই নেতা আলোচনায় থাকলেও প্রায়ই তাঁর পাশে কম আলোচিত এক রাজনীতিবিদকে দেখা যায়। তবে এই কম আলোচিত নেতাই কৌশল প্রণয়নের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অসাধারণ উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিস্তারিত পড়ুন...