সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। ঢাকা থেকে এখন অনেকেই ছুটছেন বাড়ির দিকে প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। আজ ঈদুল ফিতর নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেসব প্রতিবেদনে পাঠকের সাড়া মিলেছে অনেক। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া, বাণিজ্য ও বিনোদনের নানা সংবাদ আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

কোন দেশে কবে ঈদ, যেভাবে হবে উদ্‌যাপন

বাংলাদেশে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে শিশুরা
ফাইল ছবি: প্রথম আলো

যেসব দেশে গত ২৩ মার্চ রোজা শুরু হয়েছে, সেসব দেশের মানুষেরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। দেখা গেলে, আগামীকাল শুক্রবার এসব দেশে ঈদ উদ্‌যাপিত হবে।  বিস্তারিত পড়ুন...

চাঁদ দেখা নিয়ে আগাম সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ইসলামিক ফাউন্ডেশন

১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এমন বিরোধ আগে দেখা যায়নি

পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা। ৫ এপ্রিল তোলা

ইহুদি বসতি সম্প্রসারণসহ নানা ইস্যুতে সহিংসতার মধ্যে সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক ইলিয়াহু ফ্রেডম্যানের সঙ্গে কথা বলেছেন খ্যাতিমান মার্কিন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও দার্শনিক নোয়াম চমস্কি। বিস্তারিত পড়ুন...

টেন্ডুলকারের ছেলের বোলিং নিয়ে পাকিস্তানে কাটাছেঁড়া

অর্জুন টেন্ডুলকার

আইপিএলে মুম্বাইয়ের হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলা অর্জুন যে খুব একটা খারাপ করেছেন, তা–ও নয়। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকা এই পেসার দ্বিতীয় ম্যাচে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে ভালো বোলিং করেন। এরপরও অর্জুনের বোলিংয়ে কিছু ঘাটতি দেখছেন রশিদ লতিফ। লতিফের মতে, অর্জুনের বলে গতি কম। বিস্তারিত পড়ুন...

১২৫ কোটি নিয়েছেন সালমান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য রাম চরণ, পূজারা কত নিলেন

দক্ষিণের মেগাস্টার রাম চরণকে ভাইজানের এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে। এখন দেখা যাক ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য কোন তারকার পকেটে কত রুপি পারিশ্রমিক গেছে। সালমান যে আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়ুন...