ময়মনসিংহের ত্রিশালে অত্যাধুনিক প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধন করেন আকিজবশির গ্রুপের চেয়ারম্যান মনোয়ারা বেগম
ময়মনসিংহের ত্রিশালে অত্যাধুনিক প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধন করেন আকিজবশির গ্রুপের চেয়ারম্যান মনোয়ারা বেগম

ত্রিশালে আকিজ টেবিলওয়্যারের নতুন কারখানা

ময়মনসিংহের ত্রিশালে গত বুধবার আকিজ টেবিলওয়্যারের অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধন করেন আকিজবশির গ্রুপের চেয়ারম্যান মনোয়ারা বেগম। এ সময় আকিজবশির গ্রুপ ও আকিজ টেবিলওয়্যারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবন, আত্মনির্ভরতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, এই নতুন কারখানা কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন এই স্থাপনা প্রায় পাঁচ লাখ বর্গফুট জমির ওপর গড়ে তোলা হবে, যেখানে কারখানাটি নির্ধারিত একটি অংশজুড়ে স্থাপিত হবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই কারখানা প্রায় ২ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উৎপাদন সক্ষমতার দিক থেকে বোন চায়না ইউনিটে প্রতিদিন প্রায় ২১ হাজার পিস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্টোনওয়্যার ইউনিটগুলোতে সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ৫০ হাজার পিস উৎপাদন করা হবে। অন্যদিকে নতুন পোরসেলিন ইউনিট থেকে প্রতিদিন প্রায় ৫০ হাজার পিস উৎপাদনের সক্ষমতা থাকবে, যা বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্র্যান্ডটির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।