বাংলা প্রেসক্লাব মিশিগানের নবগঠিত কমিটির সদস্যরা। ওয়ারেন সিটি, মিশিগান, যুক্তরাষ্ট্র। ২৪ মে ২০২৬
বাংলা প্রেসক্লাব মিশিগানের নবগঠিত কমিটির সদস্যরা। ওয়ারেন সিটি, মিশিগান, যুক্তরাষ্ট্র। ২৪ মে ২০২৬

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক সাহেল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ১২ মাইলে কণ্ঠভোটের মাধ্যমে ১৩ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শাহেদুল হক এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তোফায়েল রেজা (সুহেল)। নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মোস্তফা কামাল ও আরটিভির কামরুজ্জামান হেলাল।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক হয়েছেন কাওসার দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার, কোষাধ্যক্ষ সোলায়মান আল মাহমুদ ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ডিবিসি টেলিভিশনের আশিকুর রহমান, গ্লোবাল টেলিভিশনের আসাদুজ্জামান সুহান, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য ও টিবিএন টেলিভিশনের তোফায়েল রেজা সুহেল।