‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোয় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়
‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোয় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়

নামসর্বস্ব ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড স্থগিত

ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার শনিবার রাতে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নামসর্বস্ব সংস্থা ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা) কে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ইসি। গতকাল প্রথম আলোয় ‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।