শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। জাতীয় বাজেট ঘোষণা হবে ১ জুন। এ নিয়ে এখন নানা আলোচনা চলছে। আসছে বাজেটে কর–সংক্রান্ত বিধান নিয়ে আজ প্রকাশিত একটি প্রতিবেদন পাঠকের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। দেশের রাজনীতি নিয়েও আজ নানা খবর আছে। এর মধ্যে জাতীয় রাজনীতির পাশাপাশি সিটি নির্বাচনের প্রসঙ্গও আছে। আছে আন্তর্জাতিক অঙ্গনের নানা খবর। এর পাশাপাশি বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা প্রসঙ্গ তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন আজ প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

করযোগ্য আয় থাকুক আর না-ই থাকুক, ন্যূনতম ১ হাজার থেকে ২ হাজার টাকা কর দিয়ে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। ন্যূনতম এ কর না দিলে মিলবে না সরকারি-বেসরকারি ৩৮ সেবা। বিস্তারিত পড়ুন...
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, নির্বাচনের সাত-আট মাস আগে ক্ষমতাসীন দল যখন বিরোধী দলকে প্রতিরোধ করার কথা বলতে শুরু করে, তখন রাজনীতিতে মুখোমুখি অবস্থা তৈরি হয়। একইভাবে বিরোধী দলও যখন নিজেদের দাবির বিষয়ে অনমনীয় অবস্থানে চলে যায়, তখন সংঘাতের আশঙ্কা তৈরি হয়। বিস্তারিত পড়ুন...
তানভীর আহমেদ এখন বিএসএমএমইউর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। একই সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে তিনি অটোল্যারিংগোলজি (নাক কান গলার সার্জারি) বিভাগে পরামর্শক (কনসালট্যান্ট) পদে রয়েছেন। এই চাকরি হয়েছে তাঁর বাবার আমলে। তানভীরের বাবা অধ্যাপক শারফুদ্দিন বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পান ২০২১ সালের মার্চে। বিস্তারিত পড়ুন...
আইপিএলের রোমাঞ্চকর দিনটি নিয়ে টুইট করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ। বিসিসিআইয়ের সাবেক সভাপতি গিল আর গ্রিনের সেঞ্চুরির প্রশংসা করেছেন। গুজরাট-বেঙ্গালুরু ম্যাচে হওয়া দুটি সেঞ্চুরি নিয়েও কথা বলেছেন। কিন্তু কোহলির রেকর্ডটি যেন ইচ্ছা করেই এড়িয়ে গেছেন। বিস্তারিত পড়ুন...
নাটকে তিনি চঞ্চল ও প্রাণবন্ত এক মেয়ে। যে পরে ধর্ষণের শিকার হয়। তিশা বলেন, ‘পত্রিকা বা খবরের কাগজে চোখ গেলে প্রায়ই এই চিত্র দেখা যায়। ঘটনাগুলো এমনিতেই আমার মনে দাগ কাটে। কোথাও একটু শূন্যতা তৈরি করে।’ বিস্তারিত পড়ুন...