দাম বাড়ানোর একদিনের মাথায় বিদ্যুতের মূল্য সংশোধন করেছে বিইআরসি। আবাসিক খাতে ০-৫০ ইউনিট (লাইফলাইন) ও ০-৭৫ ইউনিট ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকেরা এখন আগের দামেই বিল দেবেন। নিম্ন আয়ের মানুষদের বাড়তি ব্যয় থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে বিতরণ সংস্থার ঘাটতি পূরণে সরকারকে ভর্তুকি দিতে হবে। এতে বিদ্যুতের গড় দাম ১০ টাকা ৬৩ পয়সা থেকে কমে ১০ টাকা ৪০ পয়সা হয়েছে।