শুভ সকাল। আজ সোমবার। গতকাল রোববার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকাল সবচেয়ে আলোচিত খবর ছিল ছিনতাইয়ের টাকা দিয়ে বাড়ি নির্মাণ, মায়ের চিকিৎসা, জমির বায়না-সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল আন্তর্জাতিক, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

ঢাকার সাভারের উলাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা জমা দিতে হেমায়েতপুরে ব্যাংকটির শাখার উদ্দেশে রওনা দেন বিপণন ব্যবস্থাপক ও নিরাপত্তারক্ষী। উলাইলে পৌঁছালে তাঁদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেন কয়েকজন ছিনতাইকারী। ছিনতাইয়ের টাকা দিয়ে একজন ছিনতাইকারী জমির বায়না করেছেন। একজন মায়ের চিকিৎসা করেছেন। অপরজন বাড়ি নির্মাণের কাজ করছেন। বিস্তারিত পড়ুন:
তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। বিস্তারিত পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পল। কয়েক দিন আগেই ‘দেওরা’ গানে ঠোঁট মিলিয়ে বাংলাদেশে বেশ পরিচিতি পেয়ে গেছেন তিনি। এবার কিলি পল গাইলেন গত বছর সাড়া ফেলা ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’। তানজানিয়ার এই কনটেন্ট ক্রিয়েটর জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে থাকেন। ‘দেওরা’ গানেও তিনি মিউজিকের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন। তাঁর কণ্ঠে গান শোনা যায় না। বিস্তারিত পড়ুন:
মা-বাবা কি আমাদের কাছে বোঝা? একক পারিবারিক কাঠামোতে আমরা মা-বাবাকে ঠিক কতটা আশ্রয়, ভালোবাসা, সেবা-যত্ন দিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি? মা-বাবা যদি সম্পত্তির মালিক হন, তখন তাঁদের প্রতি যে রকম আচরণ করি, সম্পত্তিহীন হলেও কি তেমন আচরণই করি? প্রশ্নগুলো নিজেকে করে দেখলেই উত্তর পাওয়াটা সহজ হবে। কারণ, আমরা মা-বাবার সঙ্গে যত আবেগঘনিষ্ঠ ছবিই প্রকাশ করি না কেন, প্রকৃত অবস্থা সন্তানই জানেন। কারণ, জীবন-জীবিকা, পরিবারের চাপ, আর্থিক সামর্থ্য, নিজেদের স্বার্থপরতা এবং দায়িত্বজ্ঞান মা-বাবার প্রতি সন্তানের আচরণকে নিয়ন্ত্রণ করে। বিস্তারিত পড়ুন:
বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। তবু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয়েছিলেন প্রচুর দর্শক। বিপুলসংখ্যক দর্শক ছিলেন টিভি, মোবাইলের স্ক্রিনের সামনেও। তবে বৃষ্টি বাগড়ায় টসই হতে পারেনি শেষ পর্যন্ত। ভালো খবর হচ্ছে, এমন দিনের জন্যই বরাদ্দ রাখা আছে রিজার্ভ ডে। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া আইপিএল ফাইনালও তাই সরে গেল এক দিন। বিস্তারিত পড়ুন: