গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, এই হামলা গণতন্ত্রের স্পিরিটের ওপর আঘাত। সরকার এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আহত নুরুল হকসহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।