‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬’ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত
‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬’ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত

‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল’ শুরু কাল

‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬’ শীর্ষক দুই দিনের ব্যতিক্রমী আয়োজন শুরু হচ্ছে কাল মঙ্গলবার। রাজধানীর তেজগাঁও–গুলশান লিংক রোডের আলোকিতে

আয়োজিত এই উদ্যোগে শামিল হয়েছেন দেশের জনপ্রিয় তারকারা।

এই আয়োজনে অংশ নিচ্ছেন পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নাজিফা তুষি, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, পারসা ইভানা, তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, রাফা, রাবা খান, হৃদি শেখসহ দেশের বিনোদনজগতের অনেকেই। নিজেদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক উপকরণের মাধ্যমে তাঁরা যুক্ত হয়েছেন সচেতন ফ্যাশনের এই বার্তার সঙ্গে।

অনুষ্ঠানটির আয়োজক টিভি–উপস্থাপক নীল হুরেজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান ও মৌসুমী মৌ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁরা খুব কাছ থেকে দেখেছেন পেশাগত প্রয়োজনে কত ঘন ঘন পোশাক ও অ্যাকসেসরিজ ব্যবহার করতে হয়। যদিও এই ব্যবহার অনেক ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তবু সঠিকভাবে সংরক্ষণ, পুনর্ব্যবহার ও রিওয়্যারের মাধ্যমে একটি পোশাক বা অ্যাকসেসরিজের মেয়াদ বাড়ানো সম্ভব।

তবে ‘সেলিব্রিটি আর্কাইভ’ শুধু তারকাদের ‘প্রি-লাভড কালেকশনে’র মধ্যেই সীমাবদ্ধ নয়। কোরবানির ঈদের ঠিক এক সপ্তাহ আগে আয়োজিত এই ফেস্টিভ্যালে নতুন ঈদ কালেকশন নিয়ে অংশ নিচ্ছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা। এর পাশাপাশি দেশের পরিচিত ব্র্যান্ডগুলোও থাকছে নিজেদের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে।

আয়োজনে থাকছে বিশেষ ‘হেরিটেজ কর্নার’, যেখানে দুজন স্থানীয় কারুশিল্পী সরাসরি তাঁত বুননের প্রদর্শনী করবেন। দর্শনার্থীরা সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বুননশিল্পের সৌন্দর্য ও শিকড়ের গল্প। এ ছাড়া থাকছে ফুড জোন, এক্সপেরিয়েন্স জোন এবং ঈদ উপলক্ষে বিশেষ মেহেদি কর্নার।

টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহার ও রিওয়্যারের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফ্যাশন, সংস্কৃতি, ঐতিহ্য ও সচেতনতার সমন্বয়ে ‘সেলিব্রিটি আর্কাইভ’ জমজমাট ঈদ উৎসবে পরিণত হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার হালফ্যাশন ও ই–ক্যাব। মিডিয়া পার্টনার মাছরাঙা। সহযোগিতায় এমটিবি, জেসিএক্স, হুন্দাই, ইন্ডাল্জ, উবার, ছুটি রিসোর্ট, কিরেই, ইগলু, আরএইচ কনজ্যুমার গুডস, রিভাইভ, মমতাজ হারবাল ও কেক স্টোরিজ।

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত।