ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’

টেবিলে থাকুক কাবাব ও বারবিকিউয়ের সুস্বাদু ইফতারি

পছন্দের খাবার কিনছেন এক ক্রেতা
ছবি: সংগৃহীত

চলছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর এই মাসের অপেক্ষায় থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সারা দিন রোজা রাখা, পরিবারের সবার সঙ্গে বসে ইফতার করা আর ইফতারিতে রকমারি আয়োজন রমজান মাসে যোগ করে বাড়তি উদ্দীপনা।

আর তাই রমজানে শহরজুড়েই নতুন ও পুরোনো রেস্তোরাঁগুলোও নতুন উদ্যমে হাজির হয়। ইফতারি নিয়ে এই ঐতিহ্যগত ধারায় এবারের রমজানে বাড়তি মাত্রা যোগ করেছে ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’।

ঘরে বসে পছন্দের ইফতারি অর্ডার করা ছাড়াও উৎসব প্রাঙ্গণ থেকেই পিকআপ করার সুযোগ পাচ্ছেন ফুডপ্যান্ডা ব্যবহারকারীরা। ঢাকায় দীর্ঘদিন ধরে ইফতারের জন্য প্রসিদ্ধ এমন পুরোনো রেস্তোরাঁ থেকে শুরু করে নতুন কিন্তু জনপ্রিয় সব দোকানের ইফতারি মিলছে এক ছাদের নিচেই। বনানীর ডিএনসিসি ফুডকোর্ট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্টে’ আশপাশের মানুষেরা এখন ঢাকার ঐতিহ্যবাহী ও বিখ্যাত সব রেস্তোরাঁর মনমাতানো খাবার ভেন্যু থেকে পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ব্যস্ত সময় পার করছেন এক বিক্রয়কর্মী

ফুডপ্যান্ডা আয়োজিত এ উৎসব চলছে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। একই সময়ে ফুডপ্যান্ডা অ্যাপেও সচল থাকে এ আয়োজনের সুইমলাইন। উৎসবটি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশে অনেক আগে থেকেই কাবাব-জাতীয় খাবার প্রচলিত ছিল। তার সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত হয়েছে বারবিকিউ ফ্লেবারের নানান খাবার। সব বয়সী মানুষের কাছেই সমান জনপ্রিয় এসব খাবার এখন ইফতারের টেবিলেও উঠে এসেছে। আর ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’–এর মাধ্যমে এখন ইফতারের আগেই টেবিলে পৌঁছে যাচ্ছে বার-বি-কিউ টুনাইটের মনমাতানো সব কাবাবের পদ।

বার-বি-কিউ টুনাইটের মেনুতে মাত্র ৬০ টাকা থেকে শুরু হওয়া ছোলা-বুট, চিকেন সমুচা ছাড়াও রয়েছে ২৩০ টাকায় চিকেন বটি কাবাব, ২৪০ টাকায় চিকেন টিক্কা, ৭২৫ টাকায় চিকেন কড়াই-গ্রেভি। এ ছাড়া রয়েছে ২৭০ টাকায় বার-বি-কিউ মাশরুম, ৫৬০ টাকায় শাহি জিলাপি, ৬৬০ টাকায় রেশমি জিলাপি, ৫০০ টাকায় বিফ হালিম এবং ৬০০ টাকায় মাটন হালিম। সারা দিন রোজা রাখার পর ইফতার করার আনন্দকে যেন আরও বাড়িয়ে তোলে কাবাব, হালিম ও জিলাপির মতো এসব খাবার।

ইফতারের সময় শুরু হওয়ার আগে সবারই বাড়িতে ফেরার তাড়া থাকে। ডিএনসিসি বনানী ফুডকোর্টের সামনে দেখা হয় এ রকমই একজনের সঙ্গে। কথা বলে জানা গেল, তাঁর নাম ফজলুল কবির। কাছেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। তাঁকে বাসা থেকে চিকেন বটি কাবাব আর বিফ হালিম নিয়ে যেতে বলা হয়েছে, নেওয়া হয়েও গেছে।

এখন বাসায় ফেরার জন্য রিকশার অপেক্ষা করছেন। কথা প্রসঙ্গে বললেন, ‘ফুডপ্যান্ডা থাকায় জীবন অনেক সহজ হয়েছে। কাবাব আর হালিম নিলাম, সময়মতো বাসায়ও পৌঁছাতে পারব। ফুডপ্যান্ডা অ্যাপের পিকআপ নিয়ে জানতাম না, এ উৎসবের স্বেচ্ছাসেবীরা খুব সহজেই বুঝিয়ে দিল।’

পাশের নিকেতন এলাকা থেকে হাইস্কুলে পড়া মেয়েকে নিয়ে ইফতারি বাজারে এসেছেন রাশেদা বেগম। তিনি বললেন, ‘বাচ্চারা হুট করেই ইফতারে কাবাব খেতে চাইছে। কিন্তু সারা দিনের কাজের ফাঁকে কাবাব বানানোর সময় পাইনি। এখানে ফুডপ্যান্ডার ইফতার উৎসবে বার-বি-কিউ টুনাইটের খাবার আছে দেখলাম। বার-বি-কিউ টুনাইটের খাবার বাচ্চাদের পছন্দ, আবার আমারও সময় ও শ্রম বাঁচল।’

ধানমন্ডি বার-বি-কিউ টুনাইট ছাড়াও বনানীর এ উৎসবে অংশ নিয়েছে ডিসেন্ট পেস্ট্রি শপ, জয়পুর সুইটস, ঢাকা মেট্রো, তার্কা, ট্রাই স্টেট ইটারি, ইফতারওয়ালা, সুলতান’স ডাইনস, হাজি নান্না, জ্যাকসন ফ্রাইড চিকেনের মতো নামকরা সব রেস্তোরাঁ। এ ছাড়াও ধানমন্ডির সীমান্ত স্কয়ারেও অনুষ্ঠিত হচ্ছে ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’।