আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই হত্যাকাণ্ডের মামলা

তিন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমানের (মতি) বিরুদ্ধে করা এসব মামলায় প্রতিবেদন জমার জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এই তারিখ ঘোষণা করেন।