সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যুবলীগ দেখলে শয়তানও পালিয়ে যায়: মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
ফাইল ছবি

বিএনপি-জামায়াত আর সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য যুবলীগই যথেষ্ট বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘একেকটা যুবলীগ হবে ১০০-২০০ কর্মীর সমান। যুবলীগ যেখান দিয়া যায়, শয়তানসুদ্ধা পলাইয়া যায়।’
বিস্তারিত পড়ুন...

সড়কে বসে ‘দ্বিতীয় স্ত্রীর’ প্রতিবাদের পর ইউএনওকে ওএসডি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে

কর্মস্থলে যোগদানের ২৫ দিনের মাথায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়।
বিস্তারিত পড়ুন...

মুঠোফোন রিচার্জের খরচও এনবিআরকে জানাতে হবে কেন


আপেক্ষিকতা তত্ত্বের মতো জটিল জিনিসকে পানির মতো সহজ করে বোঝানো বিজ্ঞানী আইনস্টাইন যখন বলেন, ‘হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু আন্ডারস্ট্যান্ড ইজ ইনকাম ট্যাক্স’, তখন বুঝতে বাকি থাকে না যে আয়কর জিনিসটা ‘ই ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার’-এর চেয়ে প্যাঁচের জিনিস।
বিস্তারিত পড়ুন...

বিভিন্ন দেশে আটক ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি

পাকিস্তানের একজন ভিক্ষুক

পাকিস্তানের প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার বলেছেন, বিদেশে আটক ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত। এ ছাড়া সৌদি আরবের মসজিদুল হারামের মতো পবিত্র স্থানগুলোতে আটক পকেটমারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি রয়েছেন।
বিস্তারিত পড়ুন ...

‘জওয়ান’-এর রেকর্ড আয়, বাংলাদেশ থেকে কত পেয়েছে

‘জওয়ান’–এ এই অবতারেই হাজির হবেন শাহরুখ

মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড করতে থাকে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। সেই সিনেমাটি আজ মুক্তির ২৩তম দিনে পড়ল। সিনেমাটি এখনো দর্শকেরা আগ্রহ নিয়ে দেখছেন। এর মধ্যে ভারতে বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও ‘জওয়ান’এখনো ১ হাজার ৫০০টির মতো সিনেমা হলে চলছে। বৃহস্পতিবার সিনেমাটি সাড়ে পাঁচ কোটি রুপির বেশি আয় করে। সব মিলিয়ে সিনেমাটির আয় ও রেকর্ডগুলো জেনে নেওয়া যাক।
বিস্তারিত পড়ুন...