শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। নওগাঁর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের র্যাব হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে প্রথম আলোর আজকের প্রতিবেদনটি ব্যাপক সংখ্যক পাঠকের সাড়া পেয়েছে। আজ বসেছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। সেখানে একাধিক বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে আলোচিত ‘অত্যাবশ্যক পরিষেবা বিল–২০২৩ ’। এ বিল নিয়ে প্রকাশিত সংবাদটিতে পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া, বিনোদন জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, নওগাঁর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে ২২ মার্চ বেলা ১১টা ৫০ মিনিটে আটক করা হয়েছিল। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আটকের সময়টা হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে। বিস্তারিত পড়ুন...
সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিস্তারিত পড়ুন...
দেশে দামি ও ভালো মানের খেজুরের জন্য একাধিক বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। দেশীয় কোম্পানির পাশাপাশি এসেছে বৈশ্বিক বহুজাতিক ব্র্যান্ড। অর্থাৎ বিভিন্ন শোরুম বা বিক্রয়কেন্দ্রে গিয়ে যেভাবে ব্র্যান্ডের পোশাক বা পণ্য কেনা যায়, তেমনই এখন খেজুরও কিনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন শোরুমে। বিস্তারিত পড়ুন...
২৪ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামে যান পরীমনি। এই গ্রামেরই নানাবাড়িতে জন্মেছিলেন তিনি। আগে অনেকবার গেলেও এবারের যাত্রাটা তাঁর জন্য, গ্রামের মানুষের জন্য ছিল অন্য রকম। এবারের ভ্রমণে প্রথমবার পরীর সঙ্গী স্বামী শরীফুল রাজ ও সন্তান রাজ্য। বিস্তারিত পড়ুন...
চেন্নাই–লক্ষ্ণৌ ম্যাচটা এমনিতেই অদ্ভুত এক কারণে শুরু হতে দেরি হয়েছিল। খেলা শুরুর ঠিক আগমুহূর্তে মাঠে ঢুকে পড়েছিল এক অনাহূত অতিথি—একটি কুকুর। সেটি একবার এদিকে ছোটে তো আরেকবার অন্যদিকে—কুকুরের জন্য ৫ মিনিট আটকে রইল বিশ্বের সবচেয়ে অর্থকরী ক্রিকেট লিগের একটি খেলা। কিন্তু কুকুরের কারণে ৫ মিনিট দেরি করে শুরু খেলাটিই শেষ হতে হতে রাত ১২টা পেরিয়ে যায়! বিস্তারিত পড়ুন...