কেএফসি নিয়ে এল ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট’

এবার আন্তর্জাতিক মানের পাঁচ ফ্লেভারের পাঁচটি ভিন্ন দেশের বার্গারের অনন্য স্বাদে নিজেদের আচ্ছন্ন করতে হয়ে যান প্রস্তুত। কারণ, আন্তর্জাতিক ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি নিয়ে এসেছে ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট’।

প্রতিটি জিঙ্গার ভিন্ন ভিন্ন দেশের স্বাদ ও ফ্লেভারকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের টক, ঝাল, মিষ্টি কাসুন্দি জিঙ্গারসহ এই ফেস্টে আরও আছে টেক্সাস বারবিকিউ ফ্লেভারের স্বাদে ভরা জিঙ্গার, যেখানে পাবেন অনন্য স্বাদের রোমাঞ্চ। শুধু তা-ই নয়, মরোক্কান রেসিপির সমন্বয়ে রয়েছে মাইটি মরোক্কান জিঙ্গার আর ফ্রেশ মেক্সিকান সালসা মিক্স মিলে প্রস্তুত করা হয়েছে মেক্সিকান সালসা জিঙ্গার। ডায়নামাইট মেয়ো ও তান্দুরি সিজনিংয়ের মিশ্রণে রয়েছে মজাদার ইন্ডিয়ান তান্দুরি জিঙ্গার। এ ছাড়া সব কটি জিঙ্গারে রয়েছে হালাপিনো, ফ্রেশ অনিয়ন, স্লাইসড টমেটো, আইসবার্গ লেটুস; যা দেবে প্রতি কামড়ে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা।

সব কটি জিঙ্গারে সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি ফিলেই রয়েছে জিঙ্গারের আসল ম্যাজিক। এবারের আয়োজনে আরও রয়েছে লিমোজিন জিঙ্গার; একটি অনন্য ও আকর্ষণীয় বার্গার বক্স, যেখানে গ্রাহকেরা একই সঙ্গে পাঁচটি জিঙ্গার উপভোগ করতে পারবেন।

এ প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘কেএফসির জিঙ্গার সব সময়ই বাংলাদেশি বার্গারপ্রেমীদের ভালোবাসার শীর্ষস্থানে রয়েছে। জিঙ্গারের প্রতি এই ভালোবাসা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি, সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লেভারের সমন্বয়ে আমাদের ক্যাম্পেইনটি সবার মন জয় করে নেবে। কেএফসির ৩১টি আউটলেটেই পাওয়া যাচ্ছে এই বার্গারগুলো। সঙ্গে আছে কেএফসি অ্যাপ, kfcbd.com ওয়েবসাইট এবং ফোন করে হোম ডেলিভারি নেওয়ার সুবিধা।’

উল্লেখ্য, কেএফসি বাংলাদেশ ট্রান্সকম ফুডস লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি, যা কেন্টাকি ফ্রাইড চিকেন ইন্টারন্যাশনাল হোল্ডিংস, এলএলসি, ইউএসএর অধীনে লাইসেন্সপ্রাপ্ত।