জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে ‘কনকা ঝটপট রেসিপি’

পবিত্র রমজান মাসে সারা দিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। তাই ইফতারে এমন রেসিপি রাখতে চান, যেটি তৈরিতে সময় ও শ্রম কম লাগলেও কমতি থাকবে না স্বাদের। প্রথম আলো ডটকম এবং শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড কনকার যৌথ আয়োজনে ‘ঝটপট রেসিপি’ অনুষ্ঠানে দেখানো হবে তেমনই কিছু মজাদার ইফতারের রেসিপি।

পনেরো পর্বে নির্মিত ‘কনকা ঝটপট রেসিপি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনয়শিল্পী তানিয়া আহমেদ। তাঁর সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান, শবনম ফারিয়া ও আশনা হাবিব ভাবনা।

‘কনকা ঝটপট রেসিপি’ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় একযোগে প্রচারিত হবে প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও কনকার ফেসবুক পেজে এবং বিকাল ৪টা ১০ মিনিটে নাগরিক টেলিভিশনে।