শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের সঙ্গে প্রথম আলোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ থেকে) প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক উজ্জল কুমার বসাক। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা: কনকর্ড গ্রুপ-প্রথম আলো চুক্তি সই

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ বছরও আয়োজন করা হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’।

এ আয়োজনের ভেন্যু সহযোগী হিসেবে থাকছে কনকর্ড গ্রুপ। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে কনকর্ড গ্রুপের সঙ্গে প্রথম আলোর একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক উজ্জল কুমার বসাক, প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন।

সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ ছাড়া সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করলেই সবার জন্য রয়েছে উপহার। নিবন্ধনের জন্য ভিজিট করুন ওয়েবসাইটে