সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। দুর্নীতি দমন কমিশনের উদ্দেশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর করা উক্তি নিয়ে প্রতিবেদন বেশ আলোচিত হয়েছে। এ ছাড়া ‘ক্যাসিনো সাঈদের’ পাসপোর্ট ছাড়া দেশে আসার খবরও বেশ সাড়া ফেলেছে। আজ আন্তর্জাতিক খবর ইউক্রেন ও রাশিয়ার নানা প্রতিবেদন স্থান পেয়েছে। এ ছাড়া বাণিজ্য, বিনোদন ও ক্রীড়াজগতের নানা খবরও আছে। এই সন্ধ্যায় পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচ খবর।

আমাকে ‘সাইজ’ করতে মামলা করা হয়েছে: নজীবুল বশর

সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী

সুফিবাদে বিশ্বাসী তরীকত ফেডারেশন নামে একটি দলের চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারী প্রথম আলোকে বলেছেন, ‘সরকার আমার কাঁধের ওপর দিয়ে স্বার্থ হাসিল করেছে। কিন্তু আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাকে “সাইজ” করতে সরকারের ভেতরে থাকা কারও ইন্ধনে এই মামলা করা হয়েছে।’ বিস্তারিত পড়ুন...

‘ক্যাসিনো সাঈদ’ দেশে ফেরেন পাসপোর্ট ছাড়াই

যুবলীগের সাবেক নেতা এ কে এম মমিনুল হক সাঈদ

যুবলীগের সাবেক নেতা এ কে এম মমিনুল হক সাঈদ ওরফে ‘ক্যাসিনো সাঈদ’-এর দেশে ফেরার কোনো তথ্য নেই ইমিগ্রেশন পুলিশের কাছে। তাঁর পাসপোর্টের তথ্য বলছে, সাড়ে তিন বছর আগে তিনি আকাশপথে সিঙ্গাপুর গেছেন আর ফেরেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে, তিনি এখন ঢাকায়। বিস্তারিত পড়ুন...

অধ্যাপনা ছেড়ে নির্বাচনে, ৪০ বছরের শেলি যেভাবে হলেন দিল্লির মেয়র

নানা নাটকীয়তার পর বিজেপির প্রার্থীকে হারিয়ে দিল্লির মেয়র হয়েছেন আম আদমি পার্টির শেলি ওবেরয়

ভারতের রাজধানী নয়াদিল্লির রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম শেলি ওবেরয়। ৪০ বছর বয়সের এই নারী দিল্লির মেয়র হয়েছেন। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একের পর এক বাধা দমাতে পারেনি তাঁকে। বিস্তারিত পড়ুন...

মেসিকে পিএসজিতে আনার সিদ্ধান্ত ভুল ছিল

পিএসজি তারকা লিওনেল মেসি

এই মৌসুম দারুণভাবে শুরু করেন মেসি। গোল এবং গোলে সহায়তা—দুই দিক থেকেই দলে অবদান রাখছেন। তবে এটুকু মোটেই যথেষ্ট বলে মনে করেন না পিএসজির সাবেক খেলোয়াড় জেরম রোথেন। বিস্তারিত পড়ুন...

মেহজাবীন, অপূর্বদের তুলনায় কেমন পারিশ্রমিক নেন পায়েল, অহনা, শামীমরা

প্রায়ই শোনা যায়, তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই যাচ্ছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিকের বেশির কথা বললেও তারকা বলছেন ভিন্ন কথা। বিস্তারিত পড়ুন...