সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

আজ সোমবার বেলা আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানিয়েছেন এক ছাত্র। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবি তিনটি ছিঁড়ে ফেলেন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। বিস্তারিত পড়ুন...

হেয়ার রোডের ছাগলকাহিনি

নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলের কথাগুলো শোনার পর দুঃখপ্রকাশ করবেন এবং মেয়েটার উদ্দেশে কোনো সান্ত্বনার কথা বলবেন—রাজনীতিক হিসেবে তাঁর দিক থেকে এ ধরনের বক্তব্য আসার বিষয়টাই প্রত্যাশিত ছিল।

শান্তিনিকেতন থেকে নোবেল চুরির ঘটনার মধ্যে কেমন একটা সাহিত্য-সাহিত্য ভাব আছে। শুনতে খারাপ লাগে না। কল্পনায় নোবেলচোরকে ঠিক চোর চোর মনে হয় না, কেমন যেন সূক্ষ্ম শিল্পকর্মের প্রতি গভীর অনুরাগবিশিষ্ট প্রাণীবিশেষ মনে হয়। কারণ, শান্তিনিকেতনের সঙ্গে নোবেল চুরির মতো জিনিস যায়; মুরগি চুরি যায় না। প্রায় সেই কায়দায় আমাদের হেয়ার রোডের মন্ত্রীর বাড়ির সঙ্গে সরকারি নথি বা কম্পিউটারের হার্ডওয়্যার চুরির ঘটনা যতটা ভদ্রস্থ ও স্বাভাবিক শোনায়, ছাগলচুরি ততটা শোনায় না। বিস্তারিত পড়ুন...

‘স্বর্গের পাথর’ ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী

মিয়ানমারের মান্দালয়ে জেড ও অ্যাম্বার মার্কেটে একজন ক্রেতা রত্ন পাথর পরীক্ষা করছেন। চীনে বিপুল চাহিদার কারণে জেড এখন শত কোটি ডলারের এক বিশাল ব্যবসা

বৈদ্যুতিক গাড়ি ও বায়ুবিদ্যুতের টারবাইন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার, অলংকার ও ক্ষেপণাস্ত্র—বিশ্বের বহু গুরুত্বপূর্ণ শিল্প নানা ধরনের খনিজের ওপর নির্ভরশীল। এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু খনিজ রয়েছে মিয়ানমারে, যার মধ্যে রয়েছে টিন, সোনা, ‘স্বর্গের পাথর’ ও ভারী বিরল মৃত্তিকা। মূল্যবান এসব সম্পদের বড় অংশ উত্তোলন করা হচ্ছে দেশটির সংঘাতপূর্ণ এলাকায়। বিস্তারিত পড়ুন...

ব্রাজিলের হয়ে আর খেলবেন না নেইমার, জানিয়ে দিলেন আনচেলত্তিও

কার্লো আনচেলত্তি ও নেইমার

বিশ্বকাপের পরই একরকম জানিয়ে দিয়েছিলেন নেইমার, ব্রাজিলের জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। এবার তা নিশ্চিত করলেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তিও। গত বিশ্বকাপে হতাশাজনকভাবে বিদায়ের পর এখন সবকিছু নতুন করে ঢেলে সাজানোর ভাবনা তাঁর। বিস্তারিত পড়ুন...

স্বামী-স্ত্রীর ২৬ বছর বয়সের ব্যবধান—বলিউডের অসমবয়সী তারকা দম্পতিরা

বলিউডের অসমবয়সী তারকা দম্পতিরা। কোলাজ

বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যাঁদের বয়সের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে। তবে বয়সের এই ফারাক তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি; বরং ভালোবাসা ও বোঝাপড়ার সঙ্গে তাঁরা দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বিভিন্ন সময় প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় তাঁদের। বিস্তারিত পড়ুন...