সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন: টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ফাইল ছবি

দেশে নিত্যপণ্যের দাম অনেকটা বাড়লেও নিজের এলাকার (রংপুর) মানুষ কষ্টে নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর এলাকার ‘নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন।’ বুধবার দুপুরে ঢাকায় সচিবালয়ে জাতীয় ট্যারিফ পলিসির তদারক ও পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

তৃণমূল বিএনপিতে যোগ দিলেন কারা

দলে নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের রজনীগন্ধা দিয়ে বরণ করে নেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার

আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে সরকার নতুন একাধিক দলকে মাঠে নামিয়েছে বলে আলোচনা রয়েছে। বিএনপির নেতাদের একটা অংশকে বের করে এনে ভোটে দাঁড় করানোর পরিকল্পনা বাস্তবায়নের তৎপরতাও জোরদার করেছে আওয়ামী লীগ। এ পটভূমিতে আজ বুধবার নতুন নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপি নতুন নেতা-কর্মীদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। বিষয়টি রাজনৈতিক মহলে ঔৎসুক্যের সৃষ্টি করেছে। বিস্তারিত পড়ুন...

মার্কিন রাষ্ট্রদূতকে পেটানোর হুমকি দিলেন বাঁশখালীর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দিয়েছেন। গত সোমবার হরতালবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই হুমকি দেন। বক্তব্যটি তিনি নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন। বিস্তারিত পড়ুন...

ফিলিস্তিনের পক্ষে ভারতে কেন বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না

ভারতের গুজরাটের আহমেদাবাদ নগরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে গেলে পুলিশ ধরপাকড় শুরু করে। অক্টোবর শেষে

ভারত কর্তৃপক্ষ মুসলিম-অধ্যুষিত কাশ্মীরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-সমাবেশ করতে দিচ্ছে না। জুমার দিন খুতবায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে কোনো ধরনের বক্তব্য না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মীরের বাসিন্দা ও মুসলিম ধর্মীয় নেতারা বার্তা সংস্থা এপিকে এমনই বলছেন। বিস্তারিত পড়ুন ...

সাকিবকে পাথর ছুড়ে মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের

সাকিব আল হাসান

এবার সাকিবের সমালোচনায় মুখ খুলেছেন ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুসও। সাকিবের টাইমড আউটের আবেদনকে হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি। এমনকি সাকিব শ্রীলঙ্কায় গেলে তাঁর ওপর পাথর ছুড়ে মারা হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন ট্রেভিন। বিস্তারিত পড়ুন...