সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম

বঙ্গভবন
বঙ্গভবন

আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার আগে দলীয়, নাকি বাইরের কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এখন পর্যন্ত নেতা-কর্মীদের মুখে অনেকের নাম ঘুরে বেড়াচ্ছে। বিস্তারিত পড়ুন...

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে সন্ত্রাসীদের ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে অস্ত্রসহ ঢুকছেন এক ব্যক্তি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ সশস্ত্র ব্যক্তি ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ির সামনে টেম্পোতে এসে নামে। তখন ১০ তলা নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকেরা কাজ করছিলেন। বিস্তারিত পড়ুন...

তুরস্ক থেকে ট্রাম্প কেন তড়িঘড়ি উড়োজাহাজ বদলে দেশে ফিরলেন

কাতারের কাছ থেকে পাওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান। উড়োজাহাজটিতে সংস্কারকাজ করার পরের ছবি

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ট্রাম্প ও তাঁর চড়বার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ লক্ষ্য করে হামলা চালানোর ছক কষছিল—এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়া সিরিজে নেই বিশ্বের দ্রুততম বোলার নাহিদ রানা—কতটা ক্ষতি বাংলাদেশের

নাহিদ রানা

সিরিজের দুই সপ্তাহের বেশি সময় আগেই চোটে ছিটকে গেছেন এই পেসার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাঁজরের বাঁ পাশের চোটে ছয় থেকে আট সপ্তাহ মাঠেই নামা হবে না নাহিদের। বিস্তারিত পড়ুন...

ইরানে হামলার ভিডিওতে গান ব্যবহার, হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কেটি

কেটি পেরি

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়। পটভূমিতে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’ বিস্তারিত পড়ুন...