শুভ সকাল। আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
হাতে থাকা মুঠোফোনে বাবার সঙ্গে তার ছবি দেখাল আরফা। মা-বাবার বিয়ের ছবিও দেখাল। একটি কবরের পাশে তার ছোটবেলার একটি ছবি বের করে বলে, এটি মায়ের কবর। তারপর আরেকটি কবরের ছবি বের করে বলে, এটি বাবার কবর। নিজে থেকেই বলে, বাবাকে বাবার বাড়ি আর মাকে মায়ের বাড়িতে কবর দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন...
প্রতিবেশী দেশগুলোর চেয়ে রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নির্ধারিত দাম বাংলাদেশে বেশি। বাংলাদেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১৫৩ টাকা। ভারতের কলকাতায় তা ৮৭ টাকা। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালেও এলপিজির নির্ধারিত দাম বাংলাদেশের চেয়ে কম।
বিস্তারিত পড়ুন...
হাজার হাজার মানুষের গর্জন। মনুমেন্তাল স্টেডিয়াম যেন কেঁপে উঠছে। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামা মানুষটিকে শেষবারের মতো অভিবাদন জানাচ্ছে আর্জেন্টিনা। চারপাশে একটাই ধ্বনি, ‘মেসি...মেসি...মেসি...’
বিস্তারিত পড়ুন...
ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুকার পুরস্কার পাওয়া লেখক অরুন্ধতী রায় কথা বলেছেন আল–জাজিরার সঙ্গে। ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক ইমরান খান।
বিস্তারিত পড়ুন...
চরকি প্রযোজিত ও ছবিয়াল সহ-প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ওয়েব ফিল্মটি আজ দিবাগত রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক সেন্টারে এটির প্রিমিয়ার হয় গত সোমবার।
বিস্তারিত পড়ুন...