রাজধানীতে দখল হয়ে যাওয়া একটি ফুটপাত, যেখানে দোকানিরা পণ্যের পসরা নিয়ে বসেছেন
রাজধানীতে দখল হয়ে যাওয়া একটি ফুটপাত, যেখানে দোকানিরা পণ্যের পসরা নিয়ে বসেছেন

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা

ঢাকার ফুটপাত দখল ও যানজট কমাতে সরকার ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ জারি করেছে। এটি হকারদের নিবন্ধন, নির্দিষ্ট স্থানে ব্যবসা, হলিডে ও নৈশকালীন মার্কেট প্রবর্তনের কথা বলেছে। নীতিমালায় জনবহুল এলাকায় দিনে হকার নিষিদ্ধ; সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নৈশকালীন মার্কেট চালু হবে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের পাশে হকার বসতে পারবেন না। মেট্রোস্টেশন, বাসস্টপেজ বা গুরুত্বপূর্ণ মোড় থেকে ৩০–৪০ ফুট দূরে হকার জোন নির্ধারণ করতে হবে।