ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল ২-এ এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
আগামীকাল জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেল ৪টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় বিজ্ঞপ্তিতে জানায়।