শুভ সকাল। আজ ১৭ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কম দামই বাংলাদেশে সিগারেটকে নিম্ন আয়ের মানুষের কাছে সহজলভ্য করে তুলেছে। স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, এর বড় কারণ, দেশের তামাক কর কাঠামোর দুর্বলতা। বছরের পর বছর এমন এক করব্যবস্থা বহাল আছে, যেখানে কাগজে করহার বেশি দেখালেও বাস্তবে সিগারেটের দাম তুলনামূলক কমই থেকে যাচ্ছে। এর সুযোগ নিচ্ছে তামাক কোম্পানিগুলো। বিস্তারিত পড়ুন...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন, আগামী শিক্ষাবর্ষে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পরীক্ষায় নম্বরও থাকবে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ‘ডিভাইসের’(ডিজিটাল যন্ত্র) আসক্তি কমাতে এই উদ্যোগ নিচ্ছে। বিস্তারিত পড়ুন...
প্রতিবছর ১৬ মে এলে একটি নাম অবধারিতভাবে সামনে আসে—ফারাক্কা। এটি শুধু একটি বাঁধের নাম নয়, এটি বাংলাদেশের নদী, কৃষি, অর্থনীতি ও ভূরাজনীতির দীর্ঘস্থায়ী সংকটের প্রতীক। এই দিনটিতে কিছু আলোচনা হয়, কিছু স্মৃতিচারণা হয়, তারপর বিষয়টি আবার আড়ালে চলে যায়। অথচ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরণাপন্ন নদীগুলো, সুন্দরবনের ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষির ক্ষয়ক্ষতি—সবকিছুর সঙ্গে কোনো না কোনোভাবে ফারাক্কার সম্পর্ক জড়িয়ে আছে। বিস্তারিত পড়ুন...
কারিনাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ৩৬-২৪-৩৬-এর কারণে।’ বিস্তারিত পড়ুন...
১৩ মে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বেইজিং পৌঁছালেন, তখন গ্রেট হলের সামনে অপেক্ষা করছিলেন শান্ত, স্থির, আত্মবিশ্বাসী একজন মানুষ। তিনি সি চিন পিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সর্বোচ্চ নেতা। চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর প্রধান—একই সঙ্গে তিনটি পদের অধিকারী। বিস্তারিত পড়ুন...