
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকার তুলাতলি বস্তিতে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, পুড়ে যাওয়া ঘরগুলো সেমিপাকা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আগুন নেভাতে চারটি ইউনিট কাজ করেছে।