শুভ সকাল। আজ ১১ মে, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রথমে পাঁচ মামলায় গ্রেপ্তার। সেগুলোতে জামিন পান। এরপর আরও পাঁচ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফার পাঁচ মামলায়ও জামিন দেন আদালত। তারপর আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই দুই মামলায়ও জামিন হয়েছে। কিন্তু প্রথম দুই দফার ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়েছে। সর্বশেষ দুই মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির অপেক্ষায়। বিস্তারিত পড়ুন...
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের রাউৎকোনা গ্রামে যে বাড়ি থেকে গৃহবধূ, তাঁর তিন সন্তানসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে, সেই সুনসান বাড়িটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থেকে গৃহকর্তা ফোরকান মিয়া (৪০) পলাতক। তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা গেছে, হত্যাকাণ্ডের আগে ওই রাতে সন্তানদের নিয়ে ফোরকান দুই সন্তান নিয়ে বাসার পাশের একটি দোকানে গিয়ে চিপস, চকলেট কিনেছিলেন। বিস্তারিত পড়ুন...
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও এই পরিষদ গঠিত হয়নি। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সরকারি দল বিএনপি ওই আদেশটিকে ‘অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল’ হিসেবে আখ্যা দিয়েছে। সংস্কার ও গণভোট নিয়ে বিএনপির নানা অভিযোগ ও সংস্কারের ভবিষ্যৎ কী হতে পারে, এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বিস্তারিত পড়ুন...
কয়েক দিনের নাটকীয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসন নিশ্চিত করে জোট সরকার গড়েছে টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল। বিস্তারিত পড়ুন...
গত শুক্রবার রাত থেকে লিভার-সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে আছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। আজ রোববারও তাঁর অবস্থা অপরিবর্তিত, সংকটাপন্ন। কারিনাকে বিদেশ নেওয়ার চেষ্টা করছে পরিবার। কারিনার সবশেষ অবস্থা প্রথম আলোকে জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। বিস্তারিত পড়ুন...