সিঙ্গার নিয়ে এল ‘গ্রিন ইনভার্টার এসি’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীর্ষস্থানীয় কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির সিঙ্গার গ্রিন ইনভার্টার এসি।

সিঙ্গার গ্রিন ইনভার্টার এসিতে আছে পরিবেশবান্ধব আর-৩২ গ্যাস, যা সাধারণ এসির তুলনায় ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। তাই বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। সিঙ্গার গ্রিন ইনভার্টার এসিতে ‘জোন ফলো’ ফিচার থাকায় আপনি ঘরের যেখানে থাকবেন, এসির বাতাস সেখানে পৌঁছে যাবে।

এ রকম অসংখ্য অত্যাধুনিক ফিচার রয়েছে সিঙ্গার এসিতে। ‘ফোর ইন ওয়ান ফিল্টার’ টেকনোলজি ঘরের বাতাসে ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে বাতাসকে রাখে বিশুদ্ধ। অনেক অভিভাবক এসিতে শিশুদের অ্যালার্জি বা শ্বাসকষ্ট নিয়ে চিন্তিত থাকেন। গ্রিন ইনভার্টারে সেই চিন্তা একেবারেই নেই।

সিঙ্গার গ্রিন ইনভার্টার এসির অত্যাধুনিক টেকনোলজি ভোল্টেজ ওঠানামা করলেও এসি অনায়াসে সচল রাখে। মাত্র ১৫০ ভোল্টেও চলতে পারে এই এসি। তাই লো-ভোল্টেজেও কোনো সমস্যা হয় না। এ ছাড়া এটিতে রয়েছে সেলফ ক্লিন সুবিধা, যা স্বয়ংক্রিয়ভাবে এসির ইনডোর ইউনিট পরিষ্কার রেখে ঘরে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে।

‘রেফ্রিজারেন্ট লিক ডিটেকশন’ ফিচার এই এসির অন্যতম বৈশিষ্ট্য। এর ফলে কমপ্রেসরে যদি গ্যাস না থাকে তাহলে এসির ডিসপ্লেতে E9 সিগন্যালটি চলে আসবে এবং যতক্ষণ না গ্যাস আবার রিফিল করা হবে, এসি সচল হবে না। ফিচারটির মাধ্যমে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক চন্দনা সামারাসিংহে বলেন, ‘এসি কেনা এখন আর বিলাসিতা নয়, বরং মানুষ এসি কেনার বিষয়টিকে স্বাস্থ্যকর অভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত ও জীবনকে সহজ করার জন্য একটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। আমাদের নতুন গ্রিন ইনভার্টার সিরিজ ন্যায্যমূল্যে পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী আরামের প্রতিশ্রুতি দেয়।’

গ্রিন ইনভার্টার সিরিজের এসিগুলোর ধারণক্ষমতা ১২ হাজার থেকে ২২ হাজার বিটিইউর মধ্যে এবং এর সঙ্গে আছে পাঁচ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি, তিন বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিস সুবিধা।

বিস্তারিত জানতে সিঙ্গার কল সেন্টারে (১৬৪৮২) যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ওয়েবসাইট।