সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মসনদ থাকলে তাঁকে তাঁর সুবিধামতো একটি জন্মসনদ রাখার সুযোগ দেওয়া হবে। আজ এ-সংক্রান্ত বিশেষ প্রতিবেদনটিতে পাঠকের অনেক সাড়া পাওয়া গেছে। সিটি করপোরেশন নির্বাচনগুলো নিয়ে নির্বাচন কমিশনার প্রয়াত মাহবুব তালুকদারের অভিজ্ঞতা-সংক্রান্ত প্রতিবেদনটিও পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে নতুন নিয়ম আসছে

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন

এখন যে নিয়ম রয়েছে তা হলো, কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে যেটি আগে হয়েছে, সেটি রেখে বাকিগুলো বাদ যাবে। তবে সে ক্ষেত্রে যাঁরা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে প্রথমটির পরিবর্তে দ্বিতীয় বা তৃতীয় জন্মসনদের নম্বর ব্যবহার করেছেন, তাঁরা বিপাকে পড়েন। বিস্তারিত পড়ুন...

মাহবুব তালুকদারের চোখে কেমন ছিল ২০১৮ সালের পাঁচ সিটি নির্বাচন

মাহবুব তালুকদার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারকে একটি প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তিনি কয়েকটি কেন্দ্রের ভোটের হার বিশ্লেষণ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, ওই নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়ে ওই নির্বাচনের ‘স্বরূপ সন্ধান’ করেছিলেন।  বিস্তারিত পড়ুন...

আতিক আহমেদের স্ত্রী শায়িস্তা পারভীনকে খুঁজছে পুলিশ, কে এই নারী

শায়িস্তা পারভীন।

২০০৯ সাল থেকে প্রায়াগরাজে শায়িস্তার নামে একে একে চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতারণা ও একটি খুনের মামলা। ২০০৯ সালে কর্নেলগঞ্জ পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার আওতায় প্রথম তিনটি মামলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

‘এভাবে চলতে থাকলে নিষিদ্ধ হতে পারে ধোনি’

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

এ বছর শুরু থেকেই ধোনির নেতৃত্বে খেলে আসা চেন্নাই বেশ ভালোই করছে। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকার তিনে আছে তারা। কিন্তু ধোনির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর দলের দুর্বল ও অনভিজ্ঞ বোলিং বিভাগ। বিস্তারিত পড়ুন...

‘পাঠান’ সিনেমা থেকে শাহরুখের পকেটে কত টাকা ঢুকল?

‘পাঠান’–এ শাহরুখ

২৭০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় ১ হাজার ৫০ কোটি রুপি। এর মধ্যে নিট আয় প্রায় ৬০৩ কোটি রুপি। সিনেমা নির্মাণের খরচ বাদ দিলে ‘পাঠান’-এর আয় দাঁড়ায় প্রায় ৩৩৩ কোটি রুপি, যার ৬০ শতাংশ প্রায় ২০০ কোটি ঢুকেছে শাহরুখ খানের পকেটে। বিস্তারিত পড়ুন...