সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ শনিবার। গতকাল শুক্রবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল ‘বিয়ের মেহেদিরাঙা হাতে ক্যানোলা, এখনো স্বামীর মৃত্যুর খবর জানেন না সোনিয়া’। আলোচনায় ছিল আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষ, নিহত অন্তত দুই, আহত অর্ধশত

মুখোমুখি পুলিশ ও বিক্ষোভকারীরা। শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে
ছবি: প্রথম আলো

পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২৩) নামের দুই তরুণ নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের ৯ সদস্য ও ২ সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

জেগে উঠলেই স্বামীর খবর জানতে চাইছেন সোনিয়া

চুয়াডাঙ্গার নিউ ইউনাইটেড ক্লিনিকে চিকিৎসাধীন সোনিয়া খাতুন। শুক্রবার রাতে

‘আমি শামীমির সাতে দ্যাকা করতি চাই। নিজ চোকি তার দেকতি চাই সে অ্যাকন ক্যারাম আচে। তুমরা আমার শামীমির কাচে নি চলো।’ ঘুম ভাঙলেই স্বামীকে একনজর দেখতে এভাবে অস্থির হয়ে উঠছেন সোনিয়া খাতুন। বিস্তারিত পড়ুন...

আগামী বছর শেষ হয়ে যাবে রাশিয়ার অর্থ

২০২২ সালে রাশিয়ার অর্থনীতি ২ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানিয়েছে মস্কো

গত সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশংসায় মেতেছিলেন। যুদ্ধ শুরুর পর মস্কোর ঘাড়ে যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পরও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। বিস্তারিত পড়ুন...

সেই ইংল্যান্ডের কাছেই সিরিজ হার বাংলাদেশের

শূন্য রানেই ফেরেন লিটন দাস

খেলাটা যখন ওয়ানডে, ঘরের মাঠ বাংলাদেশ দলের জন্য দুর্গের মতো। নিজেদের আঙিনায় সর্বশেষ ৭ ওয়ানডে সিরিজের সবকটিতে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজ হার খুঁজতে গেলে ফিরতে হবে ২০১৬ সালে। বিস্তারিত পড়ুন...

অসুস্থ মাকে দেখতে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না নওয়াজুদ্দিনকে

জি সিনে অ্যাওয়ার্ডসে নওয়াজুদ্দিন

স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর দ্বন্দ্ব চলছে কয়েক মাস ধরেই। এই ঘটনা কেন্দ্র করে ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে অভিনেতার। সেটা এতটাই যে বাড়িতেই থাকতে পারছেন না অভিনেতা। বিস্তারিত পড়ুন...