রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে নিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে
রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে নিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।