
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী গাড়িতে যাবেন, তবে ফিরবেন পতাকা ছাড়াই। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, উপদেষ্টারা দেশেই আছেন এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।