সংসদ সদস্যদের গেজেট, শপথ সোম বা মঙ্গলবারে

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে। একইসাথে গণভোটের ফলাফলও প্রকাশ করা হয়েছে; যেখানে 'হ্যাঁ' ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখের বেশি এবং 'না' ভোট পড়েছে ২ কোটি ২০ লাখের বেশি। বাতিল হয়েছে ৭৪ লাখের বেশি ব্যালট। সরকার চাইছে সিইসি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন, যা সোমবার বা মঙ্গলবার হতে পারে।