জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

সংসদে দুই অধ্যাদেশ আইন, চাকরির বয়স ৩২

আজ জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা দুটি অধ্যাদেশ অনুমোদন করেছে। এর ফলে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের অসদাচরণ ও দণ্ডসংক্রান্ত বিধান আইনে পরিণত হলো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিল দুটি উত্থাপন করেন। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় মাত্র আট মিনিটে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়। এ নিয়ে মোট চারটি অধ্যাদেশ আইনে রূপ পেলো।