
আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল হক। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া আকিজ টেবিলওয়্যারের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে পদোন্নতি পেয়েছেন মাহবুবুর রহমান। তিনি একই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
আশরাফুল হক দীর্ঘদিন ধরে আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং টিমকে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর নেতৃত্বে আকিজ সিরামিকস দেশের সিরামিক টাইলস শিল্পের অন্যতম শীর্ষ বিক্রীত ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে আকিজ টেবিলওয়্যারের সেলস অ্যান্ড মার্কেটিং কার্যক্রমে নেতৃত্ব দিয়ে তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে দেশের বাজারে আকিজ টেবিলওয়্যারের উপস্থিতি আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্র্যান্ডটির পরিধি ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।