শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। চলমান লোডশেডিংয়ের মধ্যে আজ একটা সুখবর পাওয়া গেছে। সেটি হলো, ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। আজ এ খবরটিতে পাঠকের সাড়া পাওয়া গেছে বেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ‘ভুল নীতির মাশুল অর্থনীতিতে’ শীর্ষক খবরটিতে পাঠকের অনেক আগ্রহ লক্ষ করা গেছে। এর পাশাপাশি আজ আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
সব বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পিজিসিবি। সংস্থাটির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, আজ সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট। বিস্তারিত পড়ুন...
ডলার–সংকটের প্রভাব এখন পুরো অর্থনীতিতে। এর ফলে সরকারের লেনদেনে দেখা দিয়েছে রেকর্ড ঘাটতি, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিশোধের খরচ বেড়েছে, দেখা দিয়েছে জ্বালানিসংকট, অসহনীয় হয়ে উঠেছে মূল্যস্ফীতির চাপ। বিস্তারিত পড়ুন...
বিলে বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি হবে ধর্ষণের সংজ্ঞায়। আইনপ্রণেতারা ধর্ষণকে ‘জোর করে যৌন সংসর্গ’ থেকে ‘অসম্মতিমূলক যৌন সংসর্গ’তে পুনঃসংজ্ঞায়িত করেছেন। বিস্তারিত পড়ুন...
গত কয়েক দিন মেসির দলবদল নিয়ে কী জল্পনাকল্পনাটাই না হলো! সৌদি ক্লাবের ১০০ কোটি ডলারের বেশি পারিশ্রমিক মেসিকে টানেনি। ইউরোপে খেললে শুধু বার্সাতেই খেলতেন, কিন্তু সেটাও আলোর মুখ না দেখায় মায়ামিকেই নতুন ঠিকানা বানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বিস্তারিত পড়ুন...
কারিনা কাপুর খানের ফিল্মোগ্রাফিতে চোখ রাখলে দেখা যায়, নানা স্বাদের বিচিত্র চরিত্রে নিজেকে মেলে ধরেছেন এই বলিউড অভিনেত্রী। কিন্তু শুধু ‘গীত’ আর ‘পু’ হিসেবেই তাঁকে স্মরণ করেন বেশির ভাগ মানুষ। বিস্তারিত পড়ুন...